মাদারীপুরে জমকালো আয়োজনে বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম বর্ষপূর্তি উদযাপন
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার সন্ধ্যায় বর্ষপূর্তি উদযাপন করা হয়। এসময় বর্ষপূর্তি উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও ডিবিসি টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি মনির হোসেন বিলাস। প্রধান অতিথি বক্তব্যে আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, এই পত্রিকাটি বর্তমান এবং ভবিষ্যতে এই বাংলাদেশকে নিয়ে যে মানুষের ভাবনা এবং মানুষের আগামী দিনের যে ইচ্ছা সবকিছুতেই মানুষের পাশে থাকার যে প্রতিশ্রুতি সেটা বাংলাদেশের আলোর মধ্যে আছে।
আমরা আগামীতে বস্তুনিষ্ঠ সংবাদ, বাংলাদেশের মানুষের চাহিদার সঙ্গে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের আলো পত্রিকা থাকবে এটা আমি আশা করি। অনুষ্ঠানে বাংলাদেশের আলো পত্রিকার মাদারীপুর প্রতিনিধি হেমায়েত হোসেন খান বলেন, বাংলাদেশের আলো পত্রিকাটি দীর্ঘ ১৭টি বছর সুনামের সাথে কাজ করে এখন ১৮ বছরে পদার্পণ করেছে।
আমি এই পত্রিকার একজন সংবাদাকর্মী হিসেবে সকল শ্রেণিপেশার মানুষকে আন্তরিক ধন্যবাদ জানাই পাশাপাশি পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া চাই। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক এসআর শফিক স্বপন,
একুশে টেলিভিশন ও দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক নজরুল ইসলাম পলাশ, এশিয়ান টেলিভিশন ও আমার সংবাদ পত্রিকার সাংবাদিক মহসিন তালুকদার, কালকিনি মডেল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, সহ-সভাপতি ও দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি বি এম হানিফ,
বাংলাদেশ সমাচার পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মাসুদ আহমেদ কাইয়ুম, দৈনিক সকাল বেলার সাংবাদিক নাহিদ ইসলাম, দৈনিক বর্তমান কথার সাংবাদিক সুইটি আক্তার, ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হামিদ খান রনি, সাংবাদিক হিমেল মাহমুদ, ডেইলি ইভিনিং নিউজের স্টাফ রিপোর্টার কুতুবউদ্দিন খান প্রমুখ।
বিআলো/আমিনা



