মাধবপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি : মাধবপুরে ধর্ষণ মামলার একমাত্র আসামি উত্তম গোয়ালাকে র্যাব ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ভুক্তভোগী ওই এলাকার বাসিন্দা।
অভিযোগ অনুযায়ী, আসামি গত ৩ ও ১৪ ডিসেম্বর পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে ভুক্তভোগী মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর র্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
বিআলো/আমিনা



