• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ৬২০০ 

     dailybangla 
    14th Feb 2026 3:30 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: চলতি বছরের শুরু থেকেই অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। দেড় মাসে গ্রেফতার হয়েছেন ৬ হাজার ২০০ জন, আটক হয়েছেন দুই শতাধিক নিয়োগকর্তাও।

    ১ জানুয়ারি থেকে দেশজুড়ে প্রায় ১ হাজার ৭০০টি অভিযানে ২৭ হাজারের বেশি বিদেশিকে তল্লাশি করা হয়। উপমহাপরিচালক লোকমান আফেন্দি রামলি জানান, বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান বা পারমিটের শর্ত লঙ্ঘনকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতারদের বড় অংশ মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও চীনের নাগরিক।

    সাম্প্রতিক এক অভিযানে সেলাঙ্গরের কাজাং এলাকায় ৫১ জনকে আটক করা হয়। সেখানে ২২৫ জন বিদেশি ও ২৩৮ জন স্থানীয়কে যাচাই করা হয়। অনেককে রেস্টুরেন্টে কাজের সময় হাতে নাতে ধরা হয়।

    তদন্তে দেখা গেছে, কেউ কেউ প্ল্যান্টেশন খাতে কাজের অনুমতি নিয়ে অন্য খাতে কাজ করছিলেন, যা সরাসরি আইনের লঙ্ঘন। সামনে রমজান উপলক্ষে বাজার ও স্টলগুলোতেও নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। অবৈধ কর্মী নিয়োগকারী মালিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728