• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মুকসুদপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের কারাদণ্ড 

     অনলাইন ডেক্স 
    19th Dec 2025 8:06 pm  |  অনলাইন সংস্করণ

    বাদশাহ মিয়া,মুকসুদপুর (গোপালগঞ্জ): গোপালগঞ্জের মুকসুদপুরে ফসলি জমি থেকে ভেকু দিয়ে বিনা অনুমতিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

    দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশিয়ালিয়া গ্রামের আঃ ছামাদ ফকিরের ছেলে নওয়াব আলী ফকির (৪০)।

    শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে কাশালিয়া ইউনিয়নের কাশিয়ালিয়া গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানকালে ফসলি জমি থেকে ভেকু মেশিন ব্যবহার করে কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই মাটি উত্তোলনের প্রমাণ পাওয়ায় নওয়াব আলী ফকিরকে তাৎক্ষণিকভাবে দণ্ড প্রদান করা হয়।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত জানান, **বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০** অনুযায়ী অনুমতি ব্যতীত ফসলি জমি থেকে মাটি উত্তোলন দণ্ডনীয় অপরাধ। এ আইনের আওতায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

    তিনি আরও জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728