• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মুগদায় বাশার টাওয়ার ফ্ল্যাট মালিক সমিতির মতবিনিময় সভা 

     dailybangla 
    04th Feb 2026 9:05 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মুগদা থানাধীন বাশার টাওয়ার ফ্ল্যাট মালিক সমিতির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টায় বাশার টাওয়ার প্রাঙ্গণে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষের প্রার্থী এবং ঢাকা-০৯ আসনের জনপ্রিয় নেতা হাবিবুর রশিদ হাবিব।

    সভা শুরুতেই প্রধান অতিথিকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক, নিউ মার্কেট থানা বিএনপির সদস্য সচিব এবং বাশার টাওয়ার ফ্ল্যাট মালিক সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট সেলিনা সুলতানা। তার বক্তব্যে তিনি এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে হাবিবুর রশিদ হাবিবের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
    মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা, জলাবদ্ধতা, গ্যাস-পানি সংকটসহ বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ভূমিকা ও দায়িত্ব নিয়েও গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ হাবিব বলেন, জনগণের সরাসরি অংশগ্রহণ ও ঐক্যই একটি গণতান্ত্রিক সমাজ গঠনের মূল শক্তি। তিনি স্থানীয় জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফ্ল্যাট মালিক ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728