• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে পৌনে ৩ কোটি মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ 

     dailybangla 
    21st Feb 2025 7:30 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ সদরে জাল তৈরির কারখানা ও গোডাউনে অভিযান চালিয়ে ২ কোটি ৭৪ লক্ষ ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

    শুক্রবার ২১ ফেব্রুয়ারি সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

    তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকাল ৩ টা হতে রাত ১১ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক মুন্সিগঞ্জ সদরের দয়াল বাজার সংলগ্ন এলাকায় অবৈধ কারেন্ট জাল জব্দের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৬ টি জাল তৈরির কারখানা ও ৬ টি গোডাউন তল্লাশি করে ২,৭৪,২০,০০০ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরীর কাজে ব্যবহৃত ৮,৫০০ পিস সুতার রিল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯৬ কোটি ২ লক্ষ ১০ হাজার টাকা।

    তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিলসমূহ মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728