মেঘনায় মাদক ব্যবসায়ী বাবা-মেয়ে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় গাঁজা ব্যবসার অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। অভিযানের সময় তাদের কাছ থেকে গাঁজা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষণখোলা গ্রামের নিজ বাড়ি থেকে আখতারুজ্জামান (৫০) ও তার মেয়ে সোনালী আক্তার (২০) কে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আখতারুজ্জামান ও তার মেয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী তাদের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তল্লাশি চালিয়ে ৬০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া বাবা-মেয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত কার্যক্রম শেষে রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।
বিআলো/আমিনা



