• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

     dailybangla 
    14th Feb 2026 8:06 pm  |  অনলাইন সংস্করণ

    যশোর প্রতিনিধি : যশোর সদরের বাহাদুরপুর (মেহগনি তলা) এলাকায় পার্কিংয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সোয়া একটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

    বাসটির মালিক আবু বক্কর সিদ্দিক বেলাল (প্রফেসর, খবির-উর-রহমান কলেজ, জহুরপুর, বাঘারপাড়া, যশোর)। তার বাড়ি বাহাদুরপুর (মেহগনি তলায়)। মালিকের বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে পার্কিংয়ে রাখা ঢাকা মেট্রো-ব-১৪-০০৯৮ নম্বরের বাসটিতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। আগুনের লেলিহান শিখাই পাশেই থাকা মালিকের অপর একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৪৩১০) আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

    এতে বাসটির ১৪টি গ্লাস ভেঙে যায় ও নষ্ট হয়। ঘটনাস্থলের নিকটে থাকা আরেকটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬০৩১)-এর ড্রাইভার মধু গ্রামের মৃত বাসারাত মোল্লার ছেলে মকবুল হোসেন (৫২), আগুন দেখতে পেয়ে দ্রুত মালিককে খবর দেন।

    পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাস মালিক জানান। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728