যুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক চুক্তি শেষ, বাড়ছে উদ্বেগ
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কার্যকর শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট-এর মেয়াদ শেষ হওয়ায় বৈশ্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে চুক্তিটির মেয়াদ শেষ হয়। ২০১০ সালে এই চুক্তির মাধ্যমে দুই দেশকে পারমাণবিক ওয়ারহেড, ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমানের ওপর কঠোর সীমা মেনে চলতে বাধ্য করা হয়েছিল।
চুক্তিতে পারস্পরিক পরিদর্শনের ব্যবস্থাও ছিল। তবে কোভিড মহামারি ও ইউক্রেন যুদ্ধের কারণে সেই কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কিছু না বলে মন্তব্য করেছেন, মেয়াদ শেষ হলে নতুন ও ভালো চুক্তি করা হবে। অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বছরের জন্য শর্ত মানার প্রস্তাব দিলেও তা যুক্তরাষ্ট্রের সম্মতির ওপর নির্ভর করছে।
বিশ্লেষকদের মতে, নতুন কোনো চুক্তি না হলে দুই দেশই দ্রুত অস্ত্র বাড়ানোর পথে যেতে পারে, যা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি।
বিআলো/শিলি



