• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা হয়নি 

     dailybangla 
    09th Feb 2026 10:22 am  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় নিজেদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার বিষয় ছিল না বলে স্পষ্ট করেছে ইরান।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ওমানে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠকে ক্ষেপণাস্ত্র ইস্যু নিয়ে কোনো দর কষাকষি হয়নি। তার ভাষায়, এটি এমন একটি বিষয় যা কখনোই আলোচনার টেবিলে তোলা হবে না।

    আরাগচি আবারও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

    এর মধ্যেই মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আরব সাগরে থাকা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন পরিদর্শন করেন। বিষয়টিকে সম্ভাব্য সামরিক চাপের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728