যে দল নিজেকে সামলাতে পারে, তারাই দেশ চালাতে পারে: জামায়াত আমির
dailybangla
07th Feb 2026 9:39 am | অনলাইন সংস্করণ
বরিশাল ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা নিজেদের দল সামলাতে ব্যর্থ, তারা রাষ্ট্র পরিচালনার যোগ্য নয়। বরিশালে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশবাসী পরিবারতান্ত্রিক শাসন নয়, চায় নতুন বাংলাদেশ ও জনকল্যাণমূলক ব্যবস্থা। জামায়াত কোনো চোর বা লুটেরাকে তৈরি করবে না বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান দুর্নীতিবিরোধী কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, রাঘব বোয়ালদের আইনের বাইরে রাখা হবে না। ক্ষমতায় এলে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিচারব্যবস্থায় বৈষম্য থাকবে না। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীও আইনের ঊর্ধ্বে থাকবে না।
বক্তব্যে তিনি রাজনৈতিক সহিংসতা, বিচারহীনতা ও অতীত সরকারের দুর্নীতির সমালোচনা করেন এবং বলেন, জামায়াত সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে।
বিআলো/শিলি



