• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    যে বিদেশিকে বেছে নিল ঢাকা 

     dailybangla 
    29th Dec 2024 5:01 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: কদিন আগেই দুর্দান্ত নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সিরিজ জিতিয়েছেন লিটন দাস। তার নেতৃত্ব ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াটইওয়াশ করেছে বাংলাদেশ। এমন নেতৃত্বের পর স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল আসন্ন বিপিএলেও ঢাকা ক্যাপিটালসের নেতৃত্বে দেখা যাবে লিটনকে।

    তবে সে পথে হাঁটেনি শাকিব খানের দল। বরং অধিনায়ক হিসেবে এক বিদেশি ক্রিকেটারকে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অধিনায়ক হিসেবে লিটন দাসের পরিবর্তে লংকান তারকা অলরাউন্ডার থিসারা পেরেরাকে বেছে নিয়েছে ঢাকা। আসন্ন বিপিএলে ঢাকাকে সাফল্য এনে দিতে দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ এই অলরাউন্ডারের ওপর।

    নেতৃত্বে ভালো করলেও সম্প্রতি ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না লিটনের। সবশেষ সিরিজেও ধারাবাহিক ব্যর্থ ছিলেন লিটন। তবে ব্যাট

    হাতে সাফল্য না পেলেও নেতৃত্বে ঠিকই প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। নেতৃত্ব না পাওয়ায় এখন কেবল ব্যাটার হিসেবেই খেলতে পারবেন লিটন। বাড়তি কোনো চাপ নিতে হবে না তাকে। এরইমধ্যে ঢাকায় এসেছে দলটির অধিনায়ক থিসারা। এই মুহূর্তে মিরপুর শের-ই বাংলার মাঠে অনুশীলনও করছে দলটি।

    দেশি খেলোয়াড়: মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার,সাব্বির রহমান, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, রহমতুল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান, হাবিবুর রহমান সোহান

    বিদেশী খেলোয়াড়: থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), জহুর খান (সংযুক্ত আরব আমিরাত), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), রিয়াজ হাসান (আফগানিস্তান), আমির হামজা (আফগানিস্তান), ফরমানুল্লাহ সাফি (আফগানিস্তান), জিন পিয়ের কোটজে (নামিবিয়া), শুভম শুভ রঞ্জনা (মার্কিন যুক্তরাষ্ট্র)।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728