• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজবাড়ীতে চাঁদা না দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম 

     dailybangla 
    14th Jul 2025 10:19 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীতে চাঁদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান (৩৮) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    রবিবার (১৩ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে জেলার সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের মধ্যে এ ঘটনা ঘটে।

    আহত হাবিবুর রহমান শহীদওয়াবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে।

    হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান বলেন,মোটরসাইকেল কিনবে বলে স্থানীয় আল আমিন শেখসহ কয়েকজন সন্ত্রাসী তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। টাকা দিতে অস্বীকার করার সকালে পরিষদের ভেতরে প্রবেশ করে আল আমিন শেখ, আকিব, শাহরিয়ারসহ ৫ থেকে ৭ জন সন্ত্রাসী চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশি অস্ত্র দিয়ে হামলা করে।

    রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, চেয়ারম্যান হাবিবুর রহমানের কাছে চাঁদা দাবির বিষয় থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728