• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজশাহীতে দৈনিক বাংলাদেশের আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

     dailybangla 
    31st Jan 2026 8:51 pm  |  অনলাইন সংস্করণ

    রাজশাহী ব্যুরো : হাটি হাটি পা পা করে ১৭ পেরিয়ে ১৮ বছরে পদার্পণ করেছে জাতীয় দৈনিক বাংলাদেশের আলো। এ উপলক্ষে প্রতিবছরের ন্যায় রাজশাহীতে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

    শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজশাহী ব্যুরো অফিসে রাজশাহী ব্যুরো প্রধান ফারুক আহমেদ, মাল্টিমিডিয়া রিপোর্টার মীর তোফায়েল হোসেন ও স্টাফ রিপোর্টার রাজীব আলীর নেতৃত্বে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাজশাহী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, সাংবাদিক রায়হান ইসলাম, মোস্তাফিজুর রহমান জীবন, সাহিদ হাসান, তানভীর ইসলাম, প্রভাষক আতিকুর রহমানসহ বিভিন্ন সাংবাদিক ও সুধীজন।

    এ সময় বক্তারা দৈনিক বাংলাদেশের আলোর সকল কলাকুশলী ও প্রতিনিধিদের সাফল্য কামনা করে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728