• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শফিকুর রহমান: অতীত ও বর্তমান 

     dailybangla 
    11th Feb 2026 4:51 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল ছাত্রজীবনে। সিলেটের এমসি কলেজে পড়ার সময় তিনি জাসদ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে দলীয় সূত্রে উল্লেখ রয়েছে।

    পরে তিনি ইসলামী ছাত্রশিবিরে যুক্ত হন এবং ১৯৮৪ সালে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। বিষয়টি নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

    দলীয় তথ্য অনুযায়ী, ১৯৭৩ সালে জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে যুক্ত হন তিনি। ১৯৭৬ সালে এইচএসসি পাসের পর সিলেট মেডিকেল কলেজে ভর্তি হন। পরবর্তীতে ছাত্রশিবিরে সক্রিয় থাকার পর এমবিবিএস সম্পন্ন করে পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করেন।

    তবে তৎকালীন জাসদ ছাত্রলীগের কয়েকজন নেতা দাবি করেছেন, তার সক্রিয় সম্পৃক্ততার নির্দিষ্ট প্রমাণ তারা পাননি। এ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

    জামায়াতের শীর্ষ নেতৃত্বে তার উত্থান ঘটে যুদ্ধাপরাধের মামলায় একাধিক নেতার দণ্ড কার্যকর হওয়ার পর সৃষ্ট নেতৃত্ব শূন্যতার প্রেক্ষাপটে। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি দলের সেক্রেটারি জেনারেল ছিলেন। ২০১৯ সালে সরাসরি ভোটে আমির নির্বাচিত হন এবং পরবর্তীতে পুনর্নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার নেতৃত্বে দলটি সাংগঠনিক পরিমণ্ডল বিস্তৃত করার চেষ্টা করেছে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছাতে উদ্যোগ নিয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728