• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শহীদ হাদির জানাজা দুপুর ২টায়, ডিএমপির বিশেষ নির্দেশনা 

     dailybangla 
    20th Dec 2025 11:06 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে।

    বর্তমানে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা আছে শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ। তার জানাজায় অংশ নিতে আগতদের কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

    ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, জানাজাকে কেন্দ্র করে বিপুল মানুষের সমাগম হবে। ফলে মানিক মিয়া এভিনিউতে যান চলাচল সাময়িকভাবে সীমিত থাকবে। খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং চালকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

    ডিএমপি জানায়, মিরপুর রোড, ফার্মগেট, ধানমন্ডি, আসাদগেট ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের জন্য নির্ধারিত বিকল্প রুট অনুসরণ করতে হবে। জানাজা চলাকালীন সময়ে ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

    এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, পরিবারের অনুরোধ অনুযায়ী শহীদ ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে। পাশাপাশি বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগকালে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন হাদি। মাথায় গুলি লাগায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

    ১৯ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হাদির মরদেহ সিঙ্গাপুর ত্যাগ করে। একই দিন সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728