• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শাহমাহমুদপুর ইউনিয়নে শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও উঠান বৈঠক 

     dailybangla 
    07th Feb 2026 8:17 pm  |  অনলাইন সংস্করণ

    চাঁদপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক করেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন।

    উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমি আপনাদের প্রতিবেশী। প্রতিবেশী ও সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই। ভোটের জন্য এই এলাকার ছেলেরা ১৭ বছর মাঠে ছিল। আন্দোলনের সময় এই এলাকা খুব ভালো অবস্থানে ছিল।

    তার মানে এই এলাকা ধানের শীষের ঘাঁটি। আগামী এক বছরের মধ্যে দেখবেন এই ইউনিয়ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে। তার জন্য ৭৮ একর জায়গা একওয়ার করা হয়েছে। শহরের মতো এই জায়গাটা ও একটু শহর হবে। এ ইউনিয়নে ২৬ হাজার ভোটার। আগামী বছরে এলাকায় ইউনিভার্সিটি হলে ভোটার হবে এক লাখ।

    তিনি আরো বলেন, আমি আছি আপনাদের সাথে, ছাইরা যামু না। এখানে আমার বসবাসের জায়গা রয়েছে। এই এলাকায় আসবো ও যাব। এই এলাকা ধানের শীষের ঘাঁটি। এই এলাকা আলু ও সবজি চাষ হয় বেশি। তরুণ-তরুণীদের চাকরির জন্য চিন্তাভাবনা করতে হবে না। এই এলাকায় বিশ্ববিদ্যালয় হলে আমরা হাওলাত করে কাউকে এনে চাকরি দিব না। এ ইউনিয়নের লোকজনই বিশবিদ্যালয়ে চাকরি করবে। আমরা চাই এই এলাকা থেকে ৭০ থেকে ৮০% লোক যেন ভোট দিতে যায়। যারা ভোট দিতে যাবে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন।

    শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কামাল মিজির পরিচালনায় বিভিন্ন উঠান বৈঠক বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, এলাকাবাসী আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি কবির হোসেন রনি, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গাজী নূর আলম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী প্রমুখ।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728