• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শুক্রবার নতুন সূচিতে চলবে মেট্রোরেল 

     dailybangla 
    16th Jan 2025 10:02 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলের শুক্রবারের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রতি শুক্রবার দুপুর সাড়ে ৩টার পরিবর্তে দুপুর ৩টা থেকে চলবে।

    বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপকের (প্রশাসন) সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    নতুন সময়সূচি অনুসারে, প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিলের পথে দুপুর ৩টায় প্রথম ট্রেন ছাড়বে। আর শেষ ট্রেন রাত ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরের পথে প্রথম ট্রেন দুপুর ৩টা ২০ মিনিট ও শেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে ছাড়বে।

    এতে আরও বলা হয়, যাত্রীরা শুক্রবার যাত্রার ক্ষেত্রে উত্তরা উত্তর স্টেশনে দুপুর ২টা ৪৫ মিনিট ও মতিঝিল স্টেশনে ৩টা ৫ মিনিট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

    মেট্রোরেল চলাচলের অন্য সব কার্যক্রম আগের মতোই অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728