শেকড় সামাজিক সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
জিয়াউল হক জুমন: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে শেকড় সামাজিক সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার মুসলিম হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
শেকড় সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক ও শেকড় মেধাবৃত্তি–২০২৫ এর সদস্য সচিব, স্পেন প্রবাসী সাংবাদিক জিয়াউল হক জুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও শেকড় মেধাবৃত্তি–২০২৫ এর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন শামছু (সাবেক মেয়র, চুনারুঘাট পৌরসভা), এডভোকেট মীর সিরাজ আলী (সাধারণ সম্পাদক, চুনারুঘাট উপজেলা বিএনপি), ফারুক উদ্দিন চৌধুরী (সভাপতি, চুনারুঘাট প্রেস ক্লাব), সাংবাদিক ইবনে জামান শামছু, ফজলুল হক আবিদ, অধ্যক্ষ মাসুদ চৌধুরী (স্কুল অ্যান্ড কলেজ), আব্দুস ছামাদ (ইন্সট্রাক্টর, ইউআরসি—চুনারুঘাট উপজেলা)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসির উদ্দিন (পরিচালক, সিসিটিএন চুনারুঘাট), সৈয়দ লুৎফুর রহমান (সরকারি প্রধান শিক্ষক, একডালা উচ্চ বিদ্যালয়), বসির আহমেদ (সিনিয়র শিক্ষক, ডি.সি.পি উচ্চ বিদ্যালয়), সাদ্দাম হোসেন (সহকারী শিক্ষক, ডি.সি.পি উচ্চ বিদ্যালয়), তাহমিনা আক্তার মুন্নি (সহকারী শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ) ও সাংবাদিক খন্দকার আলাউদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শেকড় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও শেকড় মেধাবৃত্তি–২০২৫ এর সদস্য সচিব জিয়াউল হক জুমন।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাসুক মিয়া (সহ-সভাপতি, শেকড় কেন্দ্রীয় কমিটি), রুমান আহমেদ (সাংগঠনিক সম্পাদক), আব্দুল্লাহ আল মামুন (দপ্তর সম্পাদক), তৌফিকুল ইসলাম রুমন (সভাপতি, শেকড় পৌর শাখা), জামাল তরফদার (সাধারণ সম্পাদক), শহিদুল ইসলাম জসিম (সাংগঠনিক সম্পাদক), আতাউল হক ইমরান (সিনিয়র সহ-সভাপতি, শেকড় ১০নং মিরাশী ইউনিয়ন), আব্দুল্লাহ আল মাসুমসহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেকড় মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ, শেকড়ের আজীবন ও সাধারণ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং সমাজসেবায় নিবেদিত মানুষদের সম্মাননা প্রদান একটি জাতির অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেকড় সামাজিক সংগঠন এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানের একপর্যায়ে শেকড় মেধাবৃত্তি–২০২৫ প্রাপ্ত ৮০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বিআলো/তুরাগ



