• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শ্বশুরবাড়ী নয়, মায়ের কাছেই বেশি থাকছেন ঐশ্বরিয়া! 

     dailybangla 
    18th Sep 2025 5:57 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: বলিউডের ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে বচহর খানেক ধরেই শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। যদিও সেসব গুঞ্জন উড়িয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে। জানা যায়, কোনো ধরনের বিচ্ছেদ পরিকল্পনা নয়, বরং সুখেই সংসার করছেন তারা। যদিও এ নিয়ে অভিষেক-ঐশ্বরিয়ার কারও স্পষ্ট কোনো মন্তব্য ছিলো না। সূত্র: আনন্দবাজার ডট কম

    তবে এরই মধ্যে শোনা যায়, এখন শ্বশুরবাড়ি তথা বচ্চনবাড়ির চেয়ে নিজের বাড়িতেই সময় কাটাচ্ছেন ঐশ্বরিয়া। এ নিয়ে কোনোরকম জল্পনা উঠতে তা নিয়ে স্পষ্ট করলেন পরিচালক প্রহ্লাদ কক্কড়।

    সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের মায়ের প্রতিবেশী পরিচালক প্রহ্লাদ কক্কড়। তাই তিনি সবটা খুব কাছ থেকে দেখেছেন। প্রতিদিন কন্যা আরাধ্যাকে স্কুলে ছাড়তে যেতেন ঐশ্বরিয়া। তারপরেই চলে যেতেন মায়ের কাছে। ফেরার সময়ে ফের মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরতেন। পরিচালক বলেন, মায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক ঐশ্বরিয়ার। তাই মায়ের অসুস্থতায় খেয়াল রাখায় যাতে কোনো গাফিলতি না হয়, সেদিকে সতর্ক থাকেন তিনি।

    জানা গেছে, শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে বনিবনা নেই ঐশ্বরিয়ার। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রহ্লাদ বলেন, তাতে কীই-বা হয়েছে। ও এখনো ওই বাড়ির বউ। এখনো ওর সংসার ওটা। আমি জানতাম, বিবাহবিচ্ছেদের খবর মিথ্যা। কারণ আমি জানতাম, ও মায়ের কাছে গিয়ে কেন থাকত।

    প্রহ্লাদ বলেন, তিনি জানতেন বিচ্ছেদের খবর মিথ্যা। এখনো বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া। নিজের মায়ের কাছে যেতেন অন্য কারণে। বেশ কিছু দিন ধরে অসুস্থ ঐশ্বরিয়ার মা। তাই প্রতিদিনই মাকে দেখতে যেতেন অভিনেত্রী।

    পরিচালক বলেন, আমি জানি, মাকে নিয়ে ওর চিন্তা হতো। মাঝেমধ্যে অভিষেকও আসত ওর মাকে দেখতে। বিচ্ছেদ হলে ও কি আসত? এ জন্যই ওই সব গুজবে কোনো পাত্তা দিইনি।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728