• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে রাসেল ইব্রাহীমের ‘আমার বন্ধুরা খুব দুষ্টু ছিল’ 

     dailybangla 
    13th Dec 2025 10:06 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: তরুণ গীতিকার রাসেল ইব্রাহীমের লেখা গান ‘আমার বন্ধুরা খুব দুষ্টু ছিল’ প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গানটির কথায় বন্ধুত্ব, কৈশোরের দুষ্টুমি আর হারিয়ে যাওয়া সময়ের নস্টালজিয়া এমনভাবে ফুটে উঠেছে যে, বিভিন্ন বয়সের শ্রোতারা নিজেদের জীবনের সঙ্গে এর মিল খুঁজে পাচ্ছেন। ফলে খুব দ্রুতই গানটি শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হয়েছে।

    গানটির গভীর কথামালা ও স্মৃতিময় আবেশ সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। অনেক শ্রোতাই মন্তব্য করছেন, গানটি তাদের ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে এবং পুরোনো বন্ধুদের স্মৃতিতে ফিরিয়ে নিয়েছে।

    কণ্ঠশিল্পী এস ডি রুবেল বলেন, “প্রতিভাবান গীতিকার রাসেল ইব্রাহীম আমার চাঁদপুরের সন্তান এবং আমার কাছের শিষ্য। সে মন থেকেই গান লেখার চেষ্টা করে। এই গানটি আমার এস ডি রুবেল নামের ফেসবুক পেজে প্রকাশের একদিনের মধ্যেই মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। শ্রোতাদের ভালোবাসা প্রমাণ করে, তারা এখনো সুন্দর কথা ও ভালো সুরের গান শুনতে চায়।”

    এ বিষয়ে গীতিকার রাসেল ইব্রাহীম বলেন, “এই গানটি আমার জীবনের কিছু বাস্তব অনুভূতি থেকে লেখা। শ্রোতারা যদি এতে নিজেদের গল্প খুঁজে পান, সেটাই আমার সবচেয়ে বড় অর্জন।” তিনি আরও জানান, ‘মেলোডি কিং’ খ্যাত শিল্পী এস ডি রুবেলের কণ্ঠে এটি তার লেখা দ্বিতীয় গান, যা তার জন্য পরম প্রাপ্তি ও আনন্দের।

    জানা গেছে, চলতি বছরের ১৮ আগস্ট SD Rubel Foundation ইউটিউব চ্যানেলে এবং ২২ আগস্ট ফেসবুক পেজে গানটি প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকে এটি প্রায় ২.৫ মিলিয়ন শ্রোতার ভালোবাসা পেয়েছে।

    উল্লেখ্য, এর আগে রুবেল-রাসেল জুটির প্রথম গান ‘আমার একটা তুমি ছিল’ শ্রোতামহলে ব্যাপক প্রশংসা কুড়ায়। কবিদের কবি নির্মলেন্দু গুণসহ অনেক গুণীজন গানটির প্রশংসা করেন। সংশ্লিষ্টদের মতে, এই গান রাসেল ইব্রাহীমকে আলাদা পরিচিতি এনে দিয়েছে এবং ভবিষ্যতে তিনি আরও অর্থবহ ও মানসম্মত গান উপহার দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728