• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাজ্জাদুল মিরাজের আজকের কর্মসূচী: নির্বাচনে বিএনপির জয় উপলক্ষে দোয়া মাহফিল 

     dailybangla 
    13th Feb 2026 4:46 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিজয়কে কেন্দ্র করে দোয়া মাহফিলের আয়োজন করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

    আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই কর্মসূচীর ঘোষণা দেন। ফেসবুক পোস্টে সাজ্জাদুল মিরাজ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয় অর্জন করেছে। জনগণের এই অভূতপূর্ব সমর্থন গণতন্ত্র ও জাতীয়তাবাদের পক্ষে এক সুস্পষ্ট ও ঐতিহাসিক রায়।”

    দোয়া মাহফিলটি আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে মিরপুর ১ নম্বর ওয়ার্ডের তার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হবে এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ প্রার্থনা করা হবে।

    সাজ্জাদুল মিরাজ সকল বিএনপি সমর্থক ও জনগণকে এই দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728