• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সারাদেশে একযোগে ৫০তম বিসিএস প্রিলিমিনারি আজ 

     dailybangla 
    30th Jan 2026 10:40 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।

    ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের নির্ধারিত কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এই পরীক্ষার মাধ্যমে “এক বিসিএস, এক বছর” কার্যক্রমের সূচনা হলো, যা স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে প্রথম।

    পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হল, আসন বিন্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা কমিশনের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

    উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৪ ডিসেম্বর শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলে আবেদন প্রক্রিয়া। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, প্রিলিমিনারির ফল প্রকাশ হবে ১০ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল এবং মৌখিক পরীক্ষা আগস্টে।

    এদিকে পরীক্ষা স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করেছেন আদালত।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728