সার্জন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মাসুদুর রহমান খানের ১৪তম মৃত্যুবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক : আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) দেশের খ্যাতনামা নাক-কান-গলা বিশেষজ্ঞ ও ইএনটি মাইক্রো সার্জন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মাসুদুর রহমান খান (ডা. এম. আর খান) এর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। এই উপলক্ষে ঢাকার মিরপুর-১৪, মার্কস গ্রুপ ভবনে জোহর বাদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
তার গ্রামের বাড়ি, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কমলাপুরেও একই ধরনের দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ডা. এম. আর খান ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরদিন তাকে গ্রামের বাড়িতে সমাহিত করা হয়।
সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় ১৯৭৯ সালে তিনি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুপ্রেরণায় লন্ডনে গিয়ে এফআরসিএস ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে পেশাগত জীবনে স্বাস্থ্যসেবায় নিয়োজিত থেকে তিনি বহু রোগীর চিকিৎসা করেছেন।
বিআলো/আমিনা



