• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সিরাজগঞ্জ শহরে ধানের শীষের পক্ষে গণসংযোগ 

     dailybangla 
    07th Feb 2026 8:32 pm  |  অনলাইন সংস্করণ

    মাকসুদা খাতুন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ শহরে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছে জেলা বিএনপি বিভিন্ন নেতাকর্মীরা। শনিবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা শহরের বড়বাজার, মাছ পট্টি ও ভাসানী কলেজ রোড এলাকায় এ গণসংযোগ কর্মসূচি পালন করেন।

    এসময় নেতাকর্মীরা বাজারের সাধারণ মানুষ ও দোকানদারদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং দেশের উন্নয়নের জন্য ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জের ছয়টি আসনেই ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

    তিনি বলেন, ছয়টি আসনেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দেবেন। তিনি আরও বলেন, জামায়াত যেমন ১৯৭১ সালে নারীদের ইজ্জত হনন করেছে তেমনি ২০২৬ সালে এসে নারীদের বেশ্যা বলে মন্তব্য করেছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এমন বক্তব্য দিয়ে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। কবরে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া হয়েছে কি না এমন প্রশ্ন করা হবে বলেও তারা প্রচার করছে।

    তিনি বলেন, দেশের মানুষ জামায়াত ইসলামীর এসব ধোঁকাবাজি কথা বুঝতে পেরে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণ এখন ধানের শীষের পক্ষে ভোট দিতে উদগ্রিব হয়ে রয়েছে। গণসংযোগকালে সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রাজেশ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদত হোসেনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728