• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনি কার্যালয়ে আগুন 

     dailybangla 
    01st Feb 2026 8:12 pm  |  অনলাইন সংস্করণ

    সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জের শিয়ালকোলে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কার্যালয়ের টিনের চাল ও বেড়ার একাংশ পুড়ে গেছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতী বাজারে ৮ নম্বর ওয়ার্ডের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি অফিসে এ ঘটনা ঘটে।

    সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, বহুতী বাজারে টিনশেড একটি মার্কেটে তাদের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি অফিস ছিল। শনিবার রাতের আঁধারে সেখানে খড়কুটো স্তূপ করে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয়।

    আল্লাহর রহমতে আগুন বাইরে নিভে যায়, ভেতরে ঢুকতে পারেনি। তবে টিনের চাল ও বেড়া পুড়ে গেছে। আগুন ভেতরে ঢুকলে পুরো মার্কেটটি পুড়ে ছাই হয়ে যেতে পারত। তিনি আরও বলেন, বিষয়টি রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে।

    সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামসহ দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান বলেন, হোয়াটসঅ্যাপে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আচরণবিধি ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠানো হয়।

    তারা সরেজমিনে পরিদর্শন করে একটি প্রতিবেদন দিয়েছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। যা নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728