সেনাপ্রধানের সঙ্গে নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
dailybangla
30th Jan 2026 6:42 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।
বৃহস্পতিবার সেনাসদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সাক্ষাতে দুই দেশের চলমান সহযোগিতা ও ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকটি ছিল সৌহার্দ্যপূর্ণ। উল্লেখ্য, ক্রিস্টেনসেন চলতি মাসের ১২ তারিখ ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন এবং এর আগেও তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বিআলো/শিলি



