• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সেন্টমার্টিনে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ 

     dailybangla 
    09th Jun 2025 11:15 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ এবং মুমূর্ষ রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে কোস্ট গার্ড

    সোমবার (৯ জুন) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

    তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড।

    এরই ধারাবাহিকতায় আজ ৯ জুন ২০২৫ তারিখ সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী কর্তৃক সেন্টমার্টিনে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে ১৮৪ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

    এ সময় মেডিকেল ক্যাম্পেইন চলাকালীন সকাল ১১ টায় সেন্টমার্টিনের বাজার পাড়া এলাকার জনৈকা মহিলা পারিবারিক কলহের জেরে আত্মহত্যার উদ্দেশ্যে ডিটারজেন্ট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে উক্ত মেডিকেল ক্যাম্পেইনে নিয়ে আসা হয়। তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড মেডিকেল অফিসার কর্তৃক রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করা হয়।

    তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728