• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সোনারগাঁয়ে ঘোড়া মার্কার পক্ষে বাড়ি বাড়ি গণসংযোগ 

     dailybangla 
    31st Jan 2026 9:06 pm  |  অনলাইন সংস্করণ

    সামির সরকার সবুজ, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে।

    গত শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে সোনারগাঁ উপজেলার সম্ভপুরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘোড়া মার্কার পক্ষে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন তার ছোট ভাই বজলুর রহমান সিআইপি।

    তিনি এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলেন এবং উন্নয়ন ও জনকল্যাণে অধ্যাপক রেজাউল করিমের ভূমিকা তুলে ধরে ঘোড়া মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় ঘোড়া মার্কার নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রচারণাস্থলে আনন্দ উৎসবের আমেজ সৃষ্টি হয় এবং সম্ভপুরা ইউনিয়ন জুড়ে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728