• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সৌদি সফর স্থগিত করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস 

     dailybangla 
    24th Oct 2025 10:33 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর সৌদি আরবে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন) সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফর স্থগিত করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে অনুষ্ঠেয় এ বৈশ্বিক অর্থনৈতিক ফোরামে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি চলছিল কয়েক সপ্তাহ ধরেই।

    তবে রাজনৈতিক অগ্রাধিকার ও দেশের চলমান পরিস্থিতির কারণে এবার সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা। তার পরিবর্তে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী।

    প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমে ব্যস্ত থাকায় সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এর আগে গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকের সময় সৌদি যুবরাজের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। পরে সফর ঘিরে প্রস্তুতিও শুরু হয় এবং আন্তঃমন্ত্রণালয় বৈঠকে প্রাথমিক সময়সূচি চূড়ান্ত করা হয়েছিল।

    ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলনকে সৌদি আরবের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম হিসেবে বিবেচনা করা হয়, যেখানে প্রতিবছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রনেতা ও নীতিনির্ধারকেরা অংশ নেন।

    প্রধান উপদেষ্টার অনুপস্থিতিতেও বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল এবারের সম্মেলনে অংশ নিয়ে দেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728