• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা 

     dailybangla 
    04th Feb 2026 7:40 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী : গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী মিলনমেলা, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) গাজীপুরের সবুজ ছায়া রিসোর্টে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল আনন্দঘন, সুশৃঙ্খল ও স্মরণীয়।

    চলচ্চিত্র অভিনেতা ও সাংবাদিক মজিবুর রহমান রানা-এর আয়োজনে অনুষ্ঠিত এ মিলনমেলায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও আনন্দমুখর পরিবেশে পুরো অনুষ্ঠানটি সাংবাদিকদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।

    অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন পুলিশ কর্মকর্তা, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ও জনপ্রিয় চিত্রনায়ক ডিএ তায়েব। তার উপস্থিতি মিলনমেলাকে ভিন্ন মাত্রা দেয় এবং উপস্থিত সাংবাদিকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে। ডিএ তায়েব বক্তব্য বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন।

    সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় থাকলে দেশের গণমাধ্যম আরো শক্তিশালী হবে। তিনি আরো বলেন, গণমাধ্যমকর্মীদের দায়িত্ব শুধু সংবাদ প্রকাশেই সীমাবদ্ধ নয়; সমাজে ইতিবাচক মূল্যবোধ ও সচেতনতা তৈরিতেও সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।

    এমন মিলনমেলা ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও পেশাগত অনুপ্রেরণা জোগায় বলে মন্তব্য করেন তিনি। শেষে তিনি সাংবাদিকদের জন্য এমন সুন্দর আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

    দিনব্যাপী এ মিলনমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এস জি প্রোডাকশনের প্রযোজক মাহাবুবা শাহরীন, অতিথি গ্রুপের পরিচালক নূরনবী মৃধা, দৈনিক বাংলাদেশের আলো চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, ডিএ তায়েব ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এন এইচ মিঠু, শিকর বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক সাজিউল ইসলাম রকি, এস জি প্রোডাকশনের পরিচালক ডি এ শিপন, সুপারস্টার ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সরকার, কার্যনির্বাহী সদস্য কানিজ ফাতেমাসহ গণমাধ্যম, সংস্কৃতি ও প্রশাসনের ব্যক্তিবর্গ।

    এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় প্লেব্যাক ও ফোক কণ্ঠশিল্পী তামান্না হক, চলচ্চিত্র অভিনেতা ও কণ্ঠশিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন সুমন মাহমুদ এবং সোহানা চৌধুরী। তাদের সুরেলা কণ্ঠ ও প্রাণবন্ত পরিবেশনায় পুরো আয়োজন আরো প্রাণবন্ত হয়ে ওঠে এবং দর্শক-শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

    গান ও নৃত্যের পাশাপাশি জনপ্রিয় জাদুশিল্পী সুজন বৈরাগী-এর চমকপ্রদ জাদু প্রদর্শন অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। তার নান্দনিক ও বিস্ময়কর পরিবেশনায় উপস্থিত সবাই দারুণভাবে মুগ্ধ হন। সার্বিকভাবে আন্তরিক আড্ডা, বিনোদনমূলক আয়োজন ও সক্রিয় অংশগ্রহণে গাজীপুর জেলা সাংবাদিক মিলনমেলা এক আনন্দঘন উৎসবে পরিণত হয়। অংশগ্রহণকারীরা এমন আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728