স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
dailybangla
30th Jan 2026 7:48 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার উচালিয়াপাড়া গ্রামের অধিবাসী স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম মৃত্যুবার্ষিকী আজ (৩১ জানুয়ারি ২০২৬)।
মৃত্যুকালে তিনি ক্রনিক লিভার ডিজিজ (CLD)সহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বর্গীয় সুসেনজিৎ দত্তের সহধর্মিণী এবং সরাইলের কৃতি চিকিৎসক স্বর্গীয় হিমাংশুমোহন দত্ত (আলো ডাক্তার)-এর পুত্রবধূ ছিলেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করা হয়েছে।
বিআলো/তুরাগ



