• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হাদি হত্যাচেষ্টায় ব্যবহৃত বাইক উদ্ধার, মালিকানা নিয়ে চাঞ্চল্যকর তথ্য 

     dailybangla 
    18th Dec 2025 2:14 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

    গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গণসংযোগ শেষে ফেরার পথে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন হাদি। মাথায় গুলি লাগলে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

    এ ঘটনায় হাদির পরিবারের সম্মতিতে পল্টন থানায় মামলা দায়ের করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। মামলাটি বর্তমানে গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে।

    আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় মূল সন্দেহভাজন ফয়সালের মা-বাবা, স্ত্রী, শ্যালকসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ফয়সালের সহযোগী কবিরের সাত দিনের রিমান্ড, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও বান্ধবী মারিয়া আক্তার লিমার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    সিটিটিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট বদলের তথ্য পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে শেরে বাংলা নগরের বনলতা আবাসিক এলাকা থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। পরে একটি ম্যানহোলের ভেতর থেকে ভুয়া নম্বর প্লেট উদ্ধার করা হয়।

    তদন্তে জানা গেছে, মোটরসাইকেলটি অন্তত আটবার হাতবদল হয়েছে। শেষ পর্যন্ত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে এটি কেনা হয়। উদ্ধারকৃত আলামত ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728