• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ২১ জেলায় পাঠানো হলো সংসদ নির্বাচনের ব্যালট পেপার 

     dailybangla 
    02nd Feb 2026 6:20 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক প্রার্থীর নাম ও প্রতীক সংবলিত ব্যালট পেপার জেলা পর্যায়ে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    নির্বাচন কমিশনের উপসচিব রাশেদুল ইসলাম জানান, রোববার ঢাকা থেকে ১৩টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। সোমবার আরও ৮টি জেলায় এসব ব্যালট পেপার পাঠানো হচ্ছে।

    তিনি বলেন, সংশ্লিষ্ট জেলার সব সংসদীয় আসনের ব্যালট পেপার মুদ্রণ শেষ হওয়ার পর সেগুলো একসঙ্গে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হচ্ছে।

    রোববার যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি।

    এদিকে সোমবার পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে।

    নিরাপত্তা নিশ্চিত করে ধাপে ধাপে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী পাঠানো হচ্ছে বলে জানায় ইসি। এসব সামগ্রী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকবে এবং ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

    এবার ৬৪ জেলার ৩০০ আসনে মোট ২০১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728